বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গোবিন্দগঞ্জে চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

Reporter Name / ১৪৫৮ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ

 শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ পৌর শহরের সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পান্থাপাড়া ব্র্যাক অফিসের পূর্ব পাশে অবস্থিত সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা চৌবাচ্চার মাঝে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের বিষয়টি থানায় অবগত করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ সঙ্গীয়দের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়না-তদন্তের জন্য থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, অনেকেই অজ্ঞাত এ ব্যক্তিকে গতকাল থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন। তার সঠিক পরিচয় কেউ জানেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়ভাবে লোকটি অপিরিচিত। তার পরিবারের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। সে পর্যন্ত ময়না-তদন্ত শেষে মরদেহটি গাইবান্ধা মর্গে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST