সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গোপালগঞ্জে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ১৯৮৮ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ

 আরিফ বরিশাল ঃগোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই আগস্ট ২০২৩ ইং তারিখ শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ মোঃ আলী আহ্সান এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ। মূখ্য আলোচক বলেন, হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ, হুজুগ, গুজব, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ মামুন মোল্লা, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার সভাপতি মাহফুজুর রহমান , বাগেরহাট জেলার রামপাল থানার সভাপতি বখতিয়ার তালুকদার এবং গোপালগঞ্জ জেলা নারী সম্পাদক মোসা: আখি খানম প্রমূখ। গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই আনন্দময় অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST