সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে এনামুল হক সভাপতি, মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক

Reporter Name / ১৮৬২ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ

 আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং-গা-০৭৭০) ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ রোডে অবস্থিত গাজীপুর প্রেসক্লাব ভবনে এ নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে নির্বাচিতরা হলেন, সভাপতি অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (নিউজ টাইমস), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হাবিবুর রহমান(ডেইলি বাংলাদেশ পোষ্ট ), দফতর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম ( দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ ( দৈনিক সোনালী খবর)। বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী ও মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ১আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST