সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধার বাদিয়াখালী রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৫৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাদিয়াখালী রেলস্টেশন আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি পরিষদ। ১৪ই সেপ্টেম্বর বুধবার গাইবান্ধা জেলা শহরের রেলগেট থেকে বাদিয়াখালী রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে একটি মিছিল বের হয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের বরাবর স্মারক লিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু গাইবান্ধার বাদিয়াখালী রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি পরিষদের আহবায়ক ও মানবাধিকার কর্মী কাজী আঃ খালেক ও সদস্য সচিব ও পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ গোলাম মুক্তাদির মুক্তিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ। এসময় তারা বলেন, গাইবান্ধা জেলা শহর থেকে বাদিয়াখালী রেলস্টেশনের দূরত্ব ১২ কিঃমিঃ, বাদিয়াখালী রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে এলাকাবাসী ও সচেতন মহল দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। তারা আরো বলেন, বাদিয়াখালী রেলস্টেশনটি বহু পুরানো এই স্টেশনটি। এছাড়াও বাদিয়াখালী রেলস্টেশনটিতে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে বাদিয়াখালী রেলস্টেশন আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি পরিষদ নামে একটি সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST