সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় ঘাঘটের ভাঙন, ভিটে হারিয়ে সর্বশান্ত অনেকে

Reporter Name / ২৫৯৪ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৩:২১ পূর্বাহ্ণ

মো:সাব্বির হোসেন রনি।গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধায় ঘাঘট নদের ভাঙনে সর্বস্বান্ত অনেক পরিবার। ভিটেমাটি হারিয়ে নাম লিখিয়েছেন উদ্বাস্তু তালিকায়। ভাঙন প্রতিরোধে দাবি জানানো হলেও তা শোনার কেউ নেই বলে অভিযোগ ভুক্তভোগী মানুষগুলোর। এখনও ঝুঁকি নিয়ে নদী তীরবর্তী এলাকায় বাস অনেক পরিবারের। হুমকির মুখে ব্রিজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নানা স্থাপনা।

নদের ভাঙনে চোখের সামনেই বিলীন হয়েছে ভিটে-মাটি। শেষ বয়সে এসে বিবর্ণ সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোনাতন মহন্তের বেঁচে থাকার স্বপ্ন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে ভাঙনে বিলীন হচ্ছে ঘাঘট নদের তীর। এতে দিশেহারা তীরবর্তী হাজারো মানুষ। ভাঙন রোধে বারবার দাবি জানিয়ে আসলেও কেউ শোনেনি কথা, হয়নি কোনো কাজ। এতে হুমকির মুখে পড়েছে ভিটেমাটিসহ ব্রিজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বৈদ্যুতিক খুঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ভাঙনে গ্রাম বিলীন হলেও ব্যবস্থা নেয়া হয়নি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এমনকি এমপির ডিও লেটারও কোনো কাজে আসেনি।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম বলেন, নদী ভাঙন ঠেকাতে প্রতি বছরই আমরা কিছু মেরামত কাজ করি। এ বছরও বেশ কিছু জায়গায় ভাঙনের তথ্য পেয়েছি এবং সরেজমিন পরিদর্শন করে কাজ শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST