শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গজারিয়া মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

Reporter Name / ১১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ

 ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঢাকাগামী মাইক্রোবাসচালক রবিন বলেন, ‘ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভাটেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন ঢাকা পৌঁছাব। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’ নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক রফিক মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। তাঁর সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST