মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল এক কিশোরের মরদেহ

Reporter Name / ৬০১ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে। পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান। রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি।সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।” এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST