শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

Reporter Name / ১৮০০ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ দুনিয়ার মজদুর এক হও,শ্রমিক ঐক্য জিন্দাবাদ স্লোগানে খানসামা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাকেরহাট শ্রম কল্যান উপকমিটি দিনাজপুর জেলা ট্রাক,ট্যাংকলড়ি,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সোজন্যে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন,পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাকেরহাট শ্রম কল্যাণ উপকমিটির প্রধান উপদেষ্টা সফিউল আযম চৌধুরী লায়ন। পাকেরহাট শ্রম কল্যাণ উপকমিটির সাধারণ সম্পাদক মহসিন আলী এর সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ,৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী সহ পাকেরহাট শ্রম কল্যাণ উপকমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এরপর খানসামা উপজেলা ট্রাক,ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর বন্দবস্ত শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পতাকা উত্তোলন,ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে ব্যানার সহকারে খানসামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালী ও খানসামা এল.এস.ডি গোডাউন মোড়ে শ্রমিক ইউনিয়ন সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ট্রাক,ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর বন্দবস্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল হক বিপ্লব চৌধুরী,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,খানসামা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবাস্বের হক সরকার (মুক্তি), সাধারন সম্পাদক জিকরুল হক,উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ হাবিব, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,অর্থ সম্পাদক রেজাউল করিম বাদল,খানসামা প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল সহ শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ। এসময় অনুষ্ঠান সফল করতে খানসামা থানার চৌকস এসআই চয়ন রায়ের নেতৃত্বে একটি টিম কঠোর অবস্থানে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST