রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোটি টাকা মূল্যের ০৫ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৪৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৬০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৬৯৭ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-আবু বকর সিদ্দিক (২৬), পিতা-মোঃ সাইজদ্দিন, গ্রাম-ডিআইটি প্লট, ডাকঘর- গেন্ডারিয়া, থানা-শ্যামপুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা-ঢাকা। আটককৃত স্বর্ণের মূল্য ১,১১,১১,৫৭৪/- (এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ৬৫,০০০/- (পঁয়ষট্টি হাজার) টাকা, ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) এবং নগদ ১,৯০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,১১,৭৯,৯৭৪/- (এক কোটি এগার লক্ষ ঊনআশি হাজার নয়শত চুয়াত্তর) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, গত ০৩ মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST