বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে ৫০ তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১৪২২ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

 আজিজুর রহমান: কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত ফুটবল খেলায় গৌরিঘোনা ইউনিয়নের ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ,উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। একই মাঠে মেয়েদের খেলায় টাইব্রেকারে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-১ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST