সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গার গতিয়াশাম কমিউনিটি ক্লিনিকটি হুমকির মুখে

Reporter Name / ২৬৪৫ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২, ১:৩৭ পূর্বাহ্ণ

 মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক হুমকির মুখে রয়েছে।যে কোনো সময় বিলিন হয়ে যেতে পারে নদীর ভূ- গর্ভে। জনপ্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী এবছরে ৩০ জনের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনরোধে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে ফেলা হচ্ছে জিওব্যাগ।গতবছরের গতিয়াশামে তীব্র ভাঙ্গনরোধে গ্রাম ও ক্লিনিক রক্ষায় নির্মিত হয়েছিল এলাকাবাসীর উদ্যোগে বাঁশের বান্ডাল।দুঃখের বিষয় গতবছর তিস্তা নদী হতে ভাঙনে রক্ষা পাওয়া ক্লিনিকটিকে আর মনে হয় রক্ষা করা যাবেনা। এটি ছিলো চরবাসীর হাতের কাছেই একমাত্র চিকিৎসা কেন্দ্র। দুর্গম এলাকায় বসবাসকারী বাসিন্দারা রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা ও ঔষধপত্র বিনা টাকায় মিলতো গতিয়াশাম কমিউনিটি ক্লিনিকে। গতবছরে ভাঙন হতে বাঁচলে এবার আর রক্ষা নেই। জানাগেছে গত পাঁচদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক রক্ষায় ফেলা হচ্ছে জিওব্যাগ। ক্লিনিকের দায়িত্বে থাকা আলতাব হোসেনের সাথে কথা বলে জানাযায়। ভাঙ্গনের আশংকায় ক্লিনিকের, দরজা, জানালার গ্লাস ,ফ্যান,পানির ট্যাংকি, সুইচবোর্ড,ইত্যাদি খুলে রাখা হয়েছে। রবিবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে নিলামের উদ্দেশ্য মাংকিং করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST