সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৬১১ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ

 মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ০৫ই জুলাই ২০২২ইং রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক আন্দোলন কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে উক্ত কর্মশালাটি পরিচালিত হয়। সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য উক্ত কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু (মন্ডল)। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, কৃষি অফিসার শম্পা আক্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, রাজাহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST