শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতে অভিযানে জরিমানা

নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ / ২৫৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ

আজ ১৫/০৩/২০২২ তারিখ ভেড়ামারা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঠাকুর দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মোঃ রাসেল, পিতা আব্দুর রহিমকে নিজের বাড়িতে প্রায় ১৪৫০০ লিটার সয়াবিন তেল ও বিপুল পরিমাণ চাল, ডাল, আটা, ছোলা, খেজুর, চিনি, লবণ ইত্যাদি অবৈধভাবে মজুদ করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, এবং কৃষি বিপনন লাইসেন্স ছাড়া অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পন্য গুদামজাত করার অপরাধে কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া গোলাপনগর বাজার ও ভেড়ামারা রেলবাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অর্থাৎ আজ মোট তিনটি মামলায় সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় কুচিয়ামোড়া পুলিশ ফাঁড়ির এস আই ইমরানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা সহযোগিতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST