রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিবেদকঃ সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে সামাজিক, মানবিক ও সাহিত্যভিত্তিক সংগঠন “কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার”-এর অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সাহিত্য আলোচনা সভা এবং গুণীজন ও সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, সাহিত্য মানুষের আত্মিক বিকাশের অন্যতম প্রধান শক্তি। তরুণদের সৃজনশীল ও মানবিক চর্চায় সম্পৃক্ত করতে পাঠাগারভিত্তিক সাহিত্য আন্দোলনের বিকল্প নেই। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার মু. জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো. আমির হোসেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে বই, কবিতা ও সংস্কৃতিচর্চাকে টিকিয়ে রাখতে সংগঠিত সাহিত্য আন্দোলন অত্যন্ত জরুরি। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কবি রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী “কাব্য কথা”-এর সম্পাদক ও প্রকাশক জালাল খান ইউসুফী এবং সাহিত্যিক ও সংগঠক মো. মাজহারুল ইসলাম কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহিরুল ইসলাম, মোতালেব এবং কবি ও আলোচক করীম রেজা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। এতে নবীন ও প্রবীণ কবিদের অংশগ্রহণে সাহিত্যাঙ্গনে এক সৃজনশীল আবহের সৃষ্টি হয়। পরে সাহিত্যচর্চা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে ২০ জন গুণীজন ও সদস্যের হাতে “কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫” তুলে দেওয়া হয়। পাশাপাশি কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় সংগঠনের কার্যকরী কমিটি (২০২৬-২০২৯) ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবুল কালাম আজাদ। সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনজুড়ে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এক অনন্য সম্মিলন প্রত্যক্ষ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST