শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এক বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

Reporter Name / ২১৪৫ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ পূর্বাহ্ণ

 

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি এক বছর ভারতে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরা জেলার আশরাফুজ্জামান (২৭), শফিকুল ইসলাম (৪২), সোরাত গাজী (৪২), মতিউর রহমান (৫৩) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার দিলীপ কুমার (৫৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। সেখানে তারা চেন্নাই শহরে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হয়। এরপর তারা ভারতের চেন্নাইয়ের একটি জেল খানায় এক বছর আটক ছিল। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা তাদের গ্রহন করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST