সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

উওরবাখন নগর ইউনিয়নে বজ্রপাতে দুই বন্ধু নিহত

Reporter Name / ২১০৩ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২:১৬ পূর্বাহ্ণ

নরসিংদী থেকে নরসিংদীর রায়পুরায় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তর বাখর নগর ইউপির ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুল হক। নিহতরা হলেন- লোচনপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে আফরান আহাদ (২৫) ও আব্দুল বাছেদের ছেলে রানা আহমেদ (১৮)। তারা দুজন ঢাকায় একটি শপিং ব্যাগ উৎপাদন কারখানার শ্রমিক ছিলেন। আহত শিমন মিয়া (২০) একই এলাকার নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক বৃষ্টির মধ্যে একটি আম গাছের নিচে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আহাদ ও রানা মৃত্যু হয়। আহত শিমনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বজ্রপাতে নিহত দুজন ও আহত শিমনের মুখ ও ঘাড়ের কিছু অংশ ঝলসে গেছে। রায়পুরা থানার এসআই হালিম সরকার জানান, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত একজন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে বজ্রপাতে নিহত দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST