শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঈশ্বরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার।

Reporter Name / ১৬৪৯ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩, ৩:৪৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল। শুক্রবার (২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়,উপজেলায় বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকটি দল দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। গত দুই দিন ধরে কিশোরদের একটি গ্যাং উচাখিলা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্ম করছিল। বৃহস্পতিবার উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো.রিয়াদ মিয়াকে (১৯) মারধর ও মোবাইল ছিনতাই করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রিয়াদ উচাখিলা ইউনিয়নের মীরবাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পথরোধ করে বাচ্চু মিয়ার ছেলে মো.ফেরদৌস, মজিদ মিয়ার ছেলে মো. আনন্দ, আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম, লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া, জয়নাল আবেদীনের ছেলে মো. আলমগীর, সিদ্দিক মিয়ার ছেলে মো. জিলানী, জামাল উদ্দিনের ছেলে মো. নিরব মিয়া, নওয়াব আলীর ছেলে মো. হানিফ মিয়া, বাচ্চু মিয়ার ছেলে নাজমুল হাসান, আলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়ারুল, শামসুল হকের ছেলে আশিক মিয়া, মো.শাহজাহানের ছেলে মাহমুদুল হাসান, আব্দুল মালেকের ছেলে মনির হোসেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে রিয়াদকে মারধর করে সাথে থাকা একটি মোবাইল ও দশ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি নিয়ে রিয়াদ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতেই এবং শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো,মো. ফেরদৌস, মো. আনন্দ, মো. আমিনুল ইসলাম, মো. নাঈম মিয়া ও আলমগীর। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি চাকু, একটি ছুরি, একটি দা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST