সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঈদুল আযহা উপলক্ষে টুং টাং শব্দে মুখরীত কামারশালা গুলোতে

Reporter Name / ২৬৯০ Time View
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:১০ অপরাহ্ণ

 জুয়েল রানা নিজস্ব প্রতিবেদন ফুলপুর  সারা দেশ জোরে টুং টাং শব্দে মুখরীত কামারশালাগুলোতে এ যেন জানান দিচ্ছে, আর মাত্র দুই এক দিন পরেই ঈদুল আযহা।তাই পবিত্র ঈদুল আযহার কোরবানির পশু জবাই এবং মাংস সাইজ করতে প্রয়োজন কিছু সরঞ্জাম,যেমন ছুরি চাপাতি, দা, বঁটি অত্যাবশ্যকীয় প্রয়োজন।সেগুলো সংগ্রহ এবং প্রস্তুত রাখতে এখন সবাই ব্যস্ত। আর এর উপকরণ তৈরি ও শান বা লবন-পানি দেয়ার কাজে প্রয়োজন কামারশালাই কামারদের। গরু ছাগল ভেড়া ইত্যাদি পশু কোরবানির দা, ছুরি ও চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই মানুষ কামারপাড়ায় ঢু-মারছেন। আবার কেউ কেউ পুরানো সরঞ্জাম মেরামত বা শান দিয়ে নিয়ে যাচ্ছেন কামারশালাই। প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প।তার পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলেও জানান কামারশালার কার্মকাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আযহা সামনে রেখে জমে উঠেছে এ কর্মশালার শিল্প। এবং শান দেয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রাখা হয়েছে কামারশালার দোকান গুলোর সামনে। এবং ভিতরে চলছে কাজ। দোকানের জ্বলন্ত আগুনের তাপে শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম তবুও থামেনি অবিরাম চালিয়ে তাদের হাতুড়ীর টুং টাং শব্দ । চোখেমুখে প্রচন্ড ক্লান্তির ছাপ থাকার পরেও থেমে নেই তারা। এভাবেই প্রতিদিন সকাল থেকে রাত অব্দি চলছে কাজের ব্যস্ততা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST