সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর ২০২২-২৪ সালের নির্বাহী পরিষদের আত্মপ্রকাশ

Reporter Name / ২৭২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:৩২ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, নেত্রকোণা দেশব্যাপী পরিচালিত সাংবাদিক সংগঠন “ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ” ২০২২-২৪ বছরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। ২৭ (জুলাই) ২০২২ ইং বুধবার সন্ধ্যায় সংগঠনের অফিসিয়াল প্যাড এ প্রধান উপদেষ্টা ডাঃ নুরুল ইসলাম আকন্দ ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমান এর স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমান কে চেয়ারম্যান ও মাহমুদুল হাসান শামীম তালুকদার কে মহাসচিব করে ৯ সদস্যের নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। পরিষদের অন্য সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মামুন হাওলাদার সিঃ ভাইস চেয়ারম্যান, ডাঃ রবিকুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান, ওমর ফারুক যুগ্ম সম্পাদক, মোঃ মহসিন মিয়া কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য হিসেবে মোঃ হায়দার আলী, নাজমুল হাসান কালাম, এস চাঙমা সত্যজিৎ এর নাম উন্মোচন করা হয়। অনুমোদিত প্যাড এ কমিটির মেয়াদ ২ বছর পর্যন্ত সীমাবদ্ধ ও ২ বছর পর সংগঠন এর গঠনতন্ত্রের ১১ নং অনুচ্ছেদ এর ক্ষমতাবলে নির্বাচনের মাধ্যমে পরবর্তী অর্থ বছরের কমিটি গঠন হবে বলে জানানো হয়েছে। নব নির্বাচিত চেয়ারম্যান নোমান আব্দুল্লাহ বলেন, দেশ এবং সাংবাদিক মহলের এমন করুণ পরিস্থিতিতে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে বহুল পরিচিত এই সংগঠন। তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে বিশাল কর্মপরিকল্পনা সাজিয়ে যাত্রা শুরু করেছে সোসাইটি। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে তাদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী তে সকল কর্মপরিকল্পনা উন্মোচন করে সেই লক্ষ্যে কার্যক্রম পরিচালিত করবেন। নব নির্বাচিত মহাসচিব শামীম তালুকদার বলেন, সাংবাদিকদের সকল বিষয়ের উপর মর্যাদা, সম্মান ও অধিকার আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালিত করে আসছে সোসাইটি। আমরা এই নব নির্বাচিত কমিটির মাধ্যমে আগামী ২ বছরে গঠনতন্ত্র অনুযায়ী কর্মপরিকল্পনা উন্মোচন করে কাজ শুরু করবো। আমাদের অদম্য পথচলায় সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST