শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসন(বন্দর–ইপিজেড–পতেঙ্গা) এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই গণজোয়ারে রূপ নিচ্ছে। বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দিনভর গণসংযোগ,গণমিছিল ও পথসভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উপস্থিতি এই আসনে ধানের শীষের পক্ষে জনমত সুদৃঢ় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সোমবার দুপুরে ইপিজেড এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল ও বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল-এর নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হয়ে ইপিজেড–সল্টগোলা ক্রসিং প্রদক্ষিণ করে নারিকেলতলা এলাকার এস আলম–বি আলম গলিতে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারী,ইমরান খান,নগর বিএনপির সদস্য নূরুজ্জামান কন্ট্রাক্টর, মাহাবুব এলাহী,মোঃ শাহজাহান,মোঃ আলী সাজু, রিয়াজ উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আলমগীর, মিজানুর রহমান পারুল,সুমন রহমান,নওশাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও যুবদলের রিয়াদ,মোহাম্মদ রাশেদুল আলম,মোঃ শাজাহান, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল,শ্রমিক দলের মীর ইফতেখার, কপিল,গণজাগরণ দলের ওমর ফারুক,আঃ করিম,ছাত্রদলের সাহেদ, আকিব জাভেদসহ বিএনপি ও এর অঙ্গ,সহযোগীসংগঠন-যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতীদল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। এদিকে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল-এর নেতৃত্বে ৩৯ নম্বর ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির আওতাধীন সকল ইউনিটের সমন্বয়ে “আমির খসরুর সালাম নিন,ধানের শীষে ভোট দিন”স্লোগানে পৃথক একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে ৩৯ নম্বর ওয়ার্ডের এ ইউনিট এবং বি ইউনিট (হোন্দলপাড়া নির্বাচন কেন্দ্র কমিটি)-এর নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সংগঠিত অংশগ্রহণে এই মিছিলও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আরও সুসংহত করে তোলে। পৃথক কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন-এর নেতৃত্বে ধানের শীষের সমর্থনে আরেকটি গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই মিছিলটি মূল গণমিছিলের সঙ্গে একত্রিত হয়ে পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে, ফলে কর্মসূচিতে নতুন গতি ও ব্যাপকতা যোগ হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম-১১ আসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে হবে। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে এই আসনে ধানের শীষের বিজয় অনিবার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST