রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আক্কেলপুরে অনুমোদন ছাড়াই তৈরী ও বাজারজাত হচ্ছে লাচ্ছা সেমাই

Reporter Name / ২৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ২:৪২ পূর্বাহ্ণ

জামিরুল ইসলাম স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের আক্কেলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ট্রেড মার্ক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিউশন (বিএসটিআই)’র লোগো ও নাম ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে মানহীন লাচ্ছা সেমাই। অনুমোদন আছে বলে দাবী করলেও দেখাতে পারেনি সনদ।

উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের নিভৃত পল্লীতে ‘ছক্কা ফুড প্রোডাক্টস’ নাম দিয়ে তৈরী হচ্ছে এসব লাচ্ছা সেমাই। এ বিষয়ে গত ২০২১ সালের ১৮ এবং ১৯ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন। এর পরও থেমে নেই বিএসটিআই’র লোগো ও নাম ব্যবহার।

বুধবার (৬ এপ্রিল) সরেজমিনে সেমাই কারখানায় গিয়ে দেখা যায়, উপজেলার নিভৃত পল্লীতে ‘ছক্কা ফুড প্রোডাক্টস’ নাম দিয়ে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি লাচ্ছা সেমাইয়ের কারখানা খুলেছেন। তাদের দাবী ট্রেড মার্ক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিউশন (বিএসটিআই)’র অনুমোদন নিয়েই বিধি মোতাবেক স্থাপন করা হয়েছে কারখানাটি।

এবিষয়ে জানতে চাইলে, সরকারী কোন প্রতিষ্ঠানের সনদ দেখাতে পারেননি তবে আবেদন করা হয়েছে মর্মে তারা জানিয়েছেন। প্রতিবছর রমজান এবং ঈদকে কেন্দ্র করে সেমাই উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে রাত দিনে ১০ থেকে ১৫ জন শ্রমিক মুখে মাস্ক না পড়ে কাজ করছেন প্রতিনিয়ত।

কারখানায় দেখা যায়, শ্রমিকরা হাতে গ্লোবস ব্যাবহার না করে প্রচন্ড গরমের মধ্যে কাজ করছেন, এতে তাদের শরীরের ঘাম সেমাইয়ের সাথে মিশে যাচ্ছে অনায়াসেই।

প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘বিএসটিআই’র অনুমোদন নেওয়ার জন্য আবেদন করেছি। বিএসটিআই কর্তৃপক্ষ লোগো ব্যবহারের মৌখিক অনুমতি দেওয়ায় প্যাকেটে লোগো ব্যবহার করছি। এখনো লাইসেন্স পাইনি। যে লোগো প্যাকেটের গায়ে এবং সেমাইয়ের লেভেলে রয়েছে কালি দিয়ে মুছে দেওয়া হবে’।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সামছুন নাহার মুঠোফোনে বলেন, ‘গত দুই দিন পূর্বে আমি কারখানাটি পরিদর্শন করেছি। বিএসটিআই’র অনুমোদনের জন্য তারা কর্তৃপক্ষকে সেমাইয়ের নমুনা দিয়েছে। ফলে তারা লগো ও নাম ব্যবহার করছে’।

ওই প্রতিষ্ঠানের এক সেমাই ক্রেতা মাসুদ বলেন, ‘আমি ‘বিএসটিআই’র লগো ও নাম দেখে ছক্কা’র এক প্যাকেট লাচ্ছা সেমাই কিনেছি।যদি অনুমোদন না নিয়েই নাম বা লগো ব্যবহার বাজারজাত করা হয় তাহলে আমরা প্রতারিত হয়েছি’।

জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, ‘অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ বিএসটিআই’র সীল বা লোগো ব্যবহার করতে পারবে না। এটি সম্পূর্ণ বে-আইনী এবং শাস্তিমূলক অপরাধ। উৎপাদিত পণ্যের খাদ্যের গুণগত মান প্যাকেটের গায়ে উল্লেখ থাকতে হবে। ছক্কা ফুড প্রোডাক্টসের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে’।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘এ ব্যপারে ম্যাজিষ্ট্রেট পাঠিয়ে তদন্তে করে অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST