মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখ—বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান

Reporter Name / ৪৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ 01724356013 হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজিদুর রহমান বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। বিদায়বার্তায় তিনি জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে জনগণের সহযোগিতার কথা স্মরণ করলেও কারিগরি দক্ষতার অভাবে অনলাইন জুয়া মোকাবিলায় কাঙ্ক্ষিত ব্যবস্থা নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে শতভাগ সক্রিয় ও জনবান্ধব করতে কাজ করেন বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, “পেশাদার পুলিশ একদিনে তৈরি হয় না; দীর্ঘ অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে হয়।” তিনি আরও বলেন— আমার স্বল্প সময়ের কর্মকালীন যারা সহযোগিতা করেছেন, সমালোচনা করেছেন—সবাইকে ধন্যবাদ। তবে কারিগরি সক্ষমতার অভাবে অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ক্ষমা প্রার্থী।” বদলির এই চাকরিতে আরও বড় পরিসরে দায়িত্ব গ্রহণের আদেশ এসেছে জানিয়ে এসপি সাজিদুর রহমান জেলার মানুষের কাছে দোয়া কামনা করেন।পরিশেষে পুলিশ সুপারের ফেসবুক আইডিতে শেষে তিনি বলেন— “বাংলাদেশ পুলিশ ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST