চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ আবুল বশার হেলালী ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাব্বানীয়া আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। বুধবার (৭ মে) সকাল ১১টায় দক্ষিণ আইচা বাজারে রাব্বানীয়া আলিম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন,মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লোকমান হোসেন,হোসাইনিয়া মাদ্রাসার সুপার ফরহাদ হোসেন,আর কলমি লতিফিয়া মাদ্রাসার সুপার নুরুল হক, ঢালচর মাদ্রাসার সুপার আমির হোসেন,লতিফিয়া মাদ্রাসার সুপার আঃ শহিদসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারি মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়ে আগামী২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলা কারীরা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, এই ঘটনায় অধ্যক্ষের স্ত্রী বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন মামলা তদন্তাধীন রয়েছে