সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৪টি পরিবার

Reporter Name / ৮৯৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

 হারুনুর রশিদ সাপাহার (নওগাঁর) প্রতিনিধিঃসাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোঃ আলতাব হোসেন জানান প্রতিদিনের মত গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এসময় আগুনের লেলিহান শিখায় নিমিষেই তার নিজের ও তিন ছেলে আতিক বাবু,মেসবাউল হক,সাখাওয়াত হোসেন এর ঘর বাড়ি,আসবাবপত্র,ধান চাল,কাপড়চোপ,হাঁস মুরগী, টাকা পয়সা,পবিত্র কোরআন হাদিস,বিপুল পরিমানের ইসলামী বই পুস্তক সহ প্রায় ১৫/২০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্র পাত হতে পারে। তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথা সময়ে ওই এলাকায় গেলেও কেবল মাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারনে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST