সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে ফাঁসিতে ঝুলে এক ব্যবসায়ীর আত্মহত্যা

Reporter Name / ১৮০২ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা শহরের পৌরসভার চকবাজার মহল্লায় রাতে জিহান (২২) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী মা ইলেকট্রনিক্স দোকান ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শেরপুর পুলিশ সূত্রে জানা গেছে, জিহান সদর উপজেলার গাজির খামার ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা জনৈক সোহেল মিয়ার ছেলে। জিহানকে মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কোন উত্তর না পাওয়ায় বাবা সোহেল মিয়া চক বাজার জিহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে ডাকাডাকি করে। পরে একাধিক বার জিহানের মোবাইলে ফোন দেয়। এদিকে ফোনে রিংটোনের শব্দ হলেও ফোন রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পান জিহান ফাঁসিতে ঝুলে আছে। পরে সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) মো. সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে জিহানের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ওই রাতে জিহানের মোবাইল ফোন রিসিভ না করায় তার বাবা দোকানের সম্মুখে গিয়ে ডাকাডাকির পর সন্দেহ হলে দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পায় তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে। কি কারণে জিহান আত্মহত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST