সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতী মাদ্রাসা ছাত্রকে বহিস্কারের প্রস্তাব করায় পিটিয়ে আহত

Reporter Name / ২২৪২ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ মিফতাজুল উলুম মাদ্রাসার রাকিবুল হাসান(১৬) নামে এক শিক্ষার্থীকে উক্ত মাদ্রাসা থেকে বহিস্কারের প্রস্তাব করায় পিটিয়ে আহত করলেন ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিরুল ইসলাম(৫১)কে। ঘাতক ওই শিক্ষার্থী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল আলীর ছেলে। বর্তমানে আহত মোহতামিম মাওলানা আমিরুল ইসলাম ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ঘাতক ছাত্র রাকিবুল হাসান ঝিনাইগাতী থানা হাজতে আছে। মাদ্রাসা কর্তৃপক্ষের সুত্রে জানা গেছে, গত ১৫/২০ দিন পূর্বে রাকিবুল হাসান একই মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা ইউসুফের সুপারিশে এ মাদ্রাসায় ভর্তি হয়। ভর্তির পর থেকেই রাকিবুলের নানারুপ অছাত্রের আচরণে ক্ষুব্দ হন এ মাদ্রাসার বর্তমান মোহতামিম মাওলানা আমিরুল ইসলাম। বিষয়টি তিনি তার কর্তৃপক্ষকে জানানোর পর রাকিবুলকে এই মাদ্রাসা থেকে বহিস্কারের সিদ্ধান্ত না নিয়ে তাকে অপেক্ষমান রাখা হয়। এরই ফলশ্রুতিতে রাকিবুল শুক্রবার দিবাগত রাতে প্রমান লোপাট করার জন্য প্রথমে ওই মাদ্রাসার সিসি ক্যামারা ও ডেক্সটপ ভেঙ্গে ফেলে। পরে শনিবার ভোর সাড়ে ৫ টার সময় ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাকিবুল হাসান লোহাড় রড দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে মাওলানা আমিরুল ইসলামকে। পরে রাকিবুল হাসান পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী রাকিবুল হাসানকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে সোর্পদ করে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্র রাকিবুল হাসানের বিরুদ্ধে মালমা দায়েরের পর শনিবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST