শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৩২ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩, ৩:৪৯ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ভ্যানুতে ২০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৭শত ১৭জন, ১৪টি মাদ্রাসা থেকে ৩শত ৩৬জন এবং ভোকেশনাল স্কুল থেকে ১শত ৩৬জন পরীক্ষার্থী এসব পরিক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষার ভ্যানুগুলো ছিল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী মহিলা ডিগ্রী কলেজ, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, আহম্মদনগর উচ্চ বিদ্যালয় ও দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা। প্রথম দিনে মাদ্রাসাগুলোর পরীক্ষা ছিল কুরআন মাজিদ এবং স্কুলগুলোতে ছিল বাংলা ১ম পত্র। এসব পরীক্ষাথীদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের অনুপস্থিত ছিল ১৭জন, এবং মাদ্রাসার ২২জন। আইনশৃঙ্খলা রক্ষার্থে ঝিনাইগাতী থানা পুলিশ কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করেন। অপরদিকে বিভিন্ন কেন্দ্রে নিয়োজিত ট্যাক অফিসারগণ করা নিরাপত্তার মধ্যে দিয়ে তারা তাদের দ্বায়িত্ব পালন করেন। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ সকল কেন্দ্রগুলো পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST