সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৩

Reporter Name / ২৩০৪ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকা থেকে তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), এবং নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন (৩৪), ও ময়নালের ছেলে বিজয়(১৮)। ঝিনাইগাতী থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন,এসআই ফজলুল করিম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী বলেন ওসি মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। এরই ফলশ্রুতিতে একের পর এক জুয়ারী ও মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST