শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের খোয়ারপাড় মোড়ে বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name / ২০১৪ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

 মোঃ মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃশেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে যমুনা বাস সার্ভিস ঢাকা মেট্রো নং – ব ১৫-০৬১৪ বাসের চাপায় ব্যাটারি চালিত অটো চালক মজনু (৫৫) নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায় । নিহত অটো চালক মজনু মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী গ্রামের মৃত. আবদুল আউয়ালের ছেলে । পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় বুধবার সকালে অটো চালক মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় সম্মুখ দিক থেকে আসা দ্রুতগামী যমুনা নামে বাস টি ওই অটোবাইকে চাপা দেয়। ওই সময় ঘটনাস্থলেই অটোচালক মজনু মিয়া নিহত হন।খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবু সাইম,উপ পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে নিহত অটোচালক মজনু মিয়ার লাশ উদ্ধার করে ও আহত জবেদা বেগম কে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনাই থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST