মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেফ নাহারের তত্ত্বাবধানে এই প্রথম নারায়ণগঞ্জে সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন রং মেলা বুটিকস্ এন্ড ট্রেনিং ইনষ্টিটিউট এর উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হলো দিনব্যাপী সি-ফুড কর্মশালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার। লবস্টার, ডোরি ফিস, স্কুইড, ক্র্যাব, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ দিয়ে তিনি অংশগ্রহণকারী রন্ধনশিল্পীদেরকে হাতে-কলমে শিখিয়েছেন ক্লিনিং ও কুকিং প্রসেস। উল্লেখ্য, নারায়ণগঞ্জে সি-ফুড নিয়ে এই প্রথম কোনো কর্মশালা অনুষ্ঠিত হলো।    হাসিনা আনছার নাহার একজন সুদক্ষ রন্ধনশিল্পী, প্রশিক্ষক এবং সম্পাদক। ঐতিহ্যবাহী রান্না বিষয়ক ছয় খণ্ড বই সম্পাদনা করে রান্নার জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। কিছুদিনের মধ্যেই তার সম্পাদিত বই থেকে ১০০ রেসিপি ডিজিটাল ফরম্যাটে আসছে। সোশ্যাল মিডিয়া এবং তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক সঙ্গে আপলোড করা হবে রেসিপিগুলো।  হাসিনা আনছার নাহার বলেন, এই মুহূর্তে আমার ধ্যানজ্ঞান সি-ফুড নিয়ে সারাদেশে কাজ করা এবং পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাদ্য হিসেবে সি-ফুডকে জনপ্রিয় করা। পাশাপাশি ঐতিহ্যবাহী রান্নার ডিজিটাইজেশন নিয়েও কাজ করছি।   উল্লেখ্য, সি-ফুড নিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে তিনি আরো কয়েকটি কর্মশালা পরিচালনা করবেন ঢাকার মিরপুর, সিলেট, নওগাঁ, চিটাগাং,কুমিল্লা ও ময়মনসিংহে। কর্মশালা নিয়ে রং মেলা বুটিকস্ এন্ড ট্রেনিং ইনষ্টিটিউট সাবিরা নিলা বলেন, ‘শেফ হাসিনা আনছার নাহার একজন বহুমুখী রন্ধনশিল্পী এবং গবেষক। তিনি রান্না নিয়ে প্রতিনিয়ত ভাবেন এবং খুবই আন্তরিক জনবান্ধব একজন মানুষ। তাঁর শিক্ষণ পদ্ধতি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে। আমাদের উদ্দেশ্য আমরা গোটা বাংলাদেশে সি- ফুড নিয়ে কাজ করবো এবং উদ্যোক্তা তৈরি করবো। এই কর্মশালায় বিশেষ সহযোগিতায় ছিলেন নুসরাত ও সাগর। তারা বলেন নারায়ণগঞ্জে আমরা সি- ফুড নিয়ে উদ্যোক্তা তৈরি করব এবং সবাই যেন স্বাবলম্বী হয় সে চেষ্টায় আরো নতুন নতুন কর্মশালার আয়োজন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST