স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি -২০০০ ব্যাচের বন্ধুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায়, উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি – ২০০০ ব্যাচের সমন্বয়ে এক পূর্ণমিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ রমজানের দিন এসএসসি- ২০০০ ব্যাচের ছাত্র মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের বিদায়ী ছাত্রদের উপস্থিতি বন্ধুদের সমন্বয়ে পুনর্মিলনীর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় পুনর্মিলনী ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এসএসসি-২০০০ ব্যাচের ছাত্র মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসাইন, মোঃ হাবিবুর রহমান বাবু, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ মিলন আশরাফ, মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোঃ গিয়াস উদ্দিন, মাহাবুব রহমান নান্টু ও মোঃ আলমগীর হোসেন, হাতেম আলী সহ আরো অনেকে। এসময় ইফতার দোয়া অনুষ্ঠানে প্রাক্তন মরহুম শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা সহ সকল সহপাঠী বন্ধুদের মঙ্গল কামনা ও মৃত কবরবাসী বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও এসময় ইফতার মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায়, আগামীতে প্রত্যেক ঈদের আগের দিনে পুনর্মিলনী ইফতার আয়োজনে আবারও সচেষ্ট থাকতে পারি, সে বিষয়ে আহ্বানের আলোচনা করা হয়। এছাড়াও একই দিনে এসএসসি-১৯৯৭, ২০১৫, ২০১৯ সাল এর বন্ধু ব্যাচ আলাদা (পৃথক পৃথকভাবে) ইফতার মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করেন।