শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকি সাধারণ সম্পাদক শান্ত

Reporter Name / ২২০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ

 তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।  শনিবার (২৫ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।  মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত। সহসভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলানিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন মাল্টিমিডিয়ার রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা।  এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।     কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST