সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

Reporter Name / ২৩১০ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৪ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন হামলাকারীও। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ। ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। ওই ব্যক্তি মুখে একটি মুখোশ পরে ছিল এবং দেখতে বেশ খাটো। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে।ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস এবং ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। এই সময়ের ভেতর কাউকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ক্যাম্পাস পুলিশ। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন, মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST