সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে গুলিতে আহত ১৩জন

Reporter Name / ২৩৩৮ Time View
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্ত রাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটেছে বলে ।সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার স্থান থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সকালের এই গুলির ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।এক টুইটে নিউইয়র্ক পুলিশ বিভাগ ব্রুকলিনের ৩৬তম স্ট্রিট এবং ফোর্থ অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও সেগুলো সক্রিয় নয় বলে জানিয়েছে পুলিশ।টুইটে বলা হয়েছে, ব্রুকলিনের ৩৬তম স্ট্রিটের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। টুইটারে পোস্ট করা একজনের ভিডিওতে দেখা যায়, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে লোকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ভিডিও স্টেশনে ধোঁয়া উড়তে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST