সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের শার্শায় মটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ

 যশোরের শার্শার উলাশিতে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্বজন হাফিজুর রহমান জানান, বুধবার বিকালে উলাশি বাজারে তার পিতার ব্যাবসা প্রতিষ্টান থেকে মটর সাইকেল চালিয়ে আরো একজন আরোহীসহ শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাকেলের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় দুমড়ে মুচড়ে যায় মটরসাইকেল দুটি। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পিয়াসের মৃত্যুতে পরিবারে চলছে আজাহারি। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST