শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে বেনাপোলে ক্রিকেট টুর্নামেন্ট

কামাল হোসেন, বিশেয প্রতিনিথি: / ১৭৩২ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৪:২৩ পূর্বাহ্ণ

“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে দ্বিতীয় পর্যায়ে শিশুদের ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬মে) বিকাল ৪টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশন মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি সকল সদস্যদের সমন্বয়ে অভিনব এই খেলার আয়োজন করে। দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত এই ক্রীকেট টুর্ণামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো গাজিপুর ক্রীকেট একাদশ ও ভবারবেড় ক্রীকেট একাদশ। খেলায় গাজিপুর ক্রীকেট একাদশ ভবারবেড় ক্রীকেট একাদশকে পরাজিত করে জয়ী হয়। ১০ ওভারের ক্রিকেট টুর্ণামেন্টের খেলা শেষে বিজয়ী দলকে চাম্পিয়ন ট্রফি সহ প্রতিটি খেলোয়াড়কে মেডেল পুরস্কৃত করেন আয়োজকরা। আনলিমিটেড চলতে থাকা এই ক্রীকেট টুর্ণামেন্ট খেলা বেনাপোলের (সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক) প্রতিষ্ঠান ডাবলু এন্ড ডাবলু বিডি এন্টারপ্রাইজ এর সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি আয়ুব হোসেন পক্ষীর সভাপতিত্বে এসময় খেলায় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সহ: সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক রানা আহম্মেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এবিএস রনি, সদস্য সংগ্রাম, রায়হান, মাসুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST