সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভারত থেকে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে শিশুসহ ২০ নারী- পুরুষকে দেশে ফেরত

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২২৬৯ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৯ পূর্বাহ্ণ

 ভারতে পাচারের শিকার এক শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন, মফিজুর রহমান, মোস্তাকিন বিল্লাহ, বাইজিদ শেখ, জয়নাল আবেদন, সোহেল, পারভেজ মিয়া, আমির হামজা, রতন, বুদ্দিন বিশ্বাস, সুমাইয়া খাতুন, দিলদার বেগম, রোজিনা আক্তার, সীমা খাতুন, তাসলিমা, ইয়াসমি খাতুন, আমিনা বেগম, কেয়া বিবি, শংকরি বাড়ই, সুফিয়া বেগম, লাকি আক্তার। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, মোড়লগঞ্জ, কক্সবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। ফেরত আসা কেয়া বলেন, ভালো কাজের প্রলোভনে আমরা ভারতে পাড়ি জমায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের একপর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে, আদালতের মাধ্যমে সাজাভোগ শেষে লিলুয়া শেল্টারহোম থেকে আজ দেশে ফিরেছি। জয়নাল আবেদন বলেন, দেশে বেকার জীবনের অবসান কাটাতে কাজের সন্ধানে ভারতে যায়। ভারতের কলকাতায় একটি ইট ভাটায় কাজ করার সময় পুলিশের হাতে আটক হই। ধ্রুবআশ্রম নামে একটি এনজিও ছাড়িয়ে শেল্টারহোমে রাখে। সেখান থেকে আজ দেশে ফিরলাম। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST