সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সীমান্ত ৪৯ বিজিবি অভিযানে ৫o বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জন আটক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৮৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:১১ পূর্বাহ্ণ

 যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ চৌধুরী মার্কেটে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে যশোর ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ২৯ মার্চ রাত ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ চৌধুরি মার্কেটে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় উক্ত স্থানে থাকা o৬ টি ল্যাগেজ তল্লাশি করে o১ টি ল্যাগেজের মধ্য হতে ৫o বোতল ভারতীয় ফেন্সিডিলসহ o১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি-মোঃ হারুন অর রশিদ(৩২), যশোরকে জিজ্ঞাসবাদের প্রাথমিক পর্যায়ে অসঙ্গত কথাবার্তা বলেও, এক পর্যায়ে সে স্বীকার করে, “সে অবৈধভাবে চোরাচালানী মালামাল বেনাপোল বন্দর দিয়ে আনা নেওয়ার বিষয়ে সিন্ডিকেট পরিচালনা করে থাকে। এছাড়াও কাস্টমস এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা প্রতিদিন গভীর রাতে বেশ কিছু অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। অভিযুক্ত মোঃ হারুন গ্রেফতার হলেও এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে। উক্ত সিন্ডিকেট দলের সদস্যদেরকে ধরার জন্য বিজিবি তৎপর রয়েছে। তিনি আরো জানান, বর্তমানে আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST