মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ

শার্শা প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্য চালান প্রবেশ ও খালাস প্রক্রিয়া এবং বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (৪ মে ২০২৬ ইং) সকাল ১১টায়, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেনাপোল স্থলবন্দরকে আরও আধুনিক, গতিশীল ও সেবাবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বন্দরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত থেকে আগত আমদানি পণ্য কিংবা বাংলাদেশ থেকে রফতানিকৃত পণ্য—উভয় ক্ষেত্রেই প্রবেশ থেকে খালাস পর্যন্ত প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় কাস্টমস, বিজিবি, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকায় অনিয়ম বা দুর্নীতির সুযোগ কমে এসেছে বলেও দাবি করেন তিনি। বন্দর পরিচালক জানান, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে রিলিজ অর্ডারসহ বেশ কিছু কার্যক্রম কম্পিউটারাইজড করা হয়েছে। এর ফলে পণ্য খালাস প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হয়েছে। ব্যবসায়ী ও সেবা গ্রহীতারা এখন কম সময়েই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারছেন, যা বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অটোমেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। একইসঙ্গে বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বন্দরের নানা সমস্যা, যানজট, পণ্য খালাসে বিলম্ব, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সেবা মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাবে বন্দর কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে এবং শিগগিরই দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। এসময় বন্দর উপ-পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বন্দর সম্পর্কিত সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে বেনাপোল স্থলবন্দরকে আরও কার্যকর ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST