সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে চোখের মধ্যে পেরেক ঢুকে অন্ধ শিশু আলিফ , সাহায্যের আবেদন

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১৮১৪ Time View
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:৩৫ পূর্বাহ্ণ

 

যশোরের বেনাপোলে চোখের মধ্যে পেরেক ঢুকে আলিফ সরদার (১২) নামে এক শিশুর একটি চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় শিশু আলিফের অপর চোখটিও নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ডাক্তার জানান, অতিসত্বর চোখের কর্ণিয়া সংযোজন করা না হলে অপর চোখটিপ দ্রুত নষ্ট হয়ে যাবে।

আলিফের চোখের দৃষ্টি ফেরাতে এই মুহুর্তে প্রয়োজন আনুমানিক ৬-৭ লাখ টাকা। এমতাবস্থায় সন্তানের চোখের দৃষ্টি ফেরাতে আর্থিক সাহায্যের আবেদন করেছেন শিশুটির পরিবার।

শিশু আলিফের পিতা আকরাম সরদার জানান, গত ২২ মে বেলা ১২টার দিকে শিশু আলিফ নিজ বাড়ীর প্রাঙ্গণে খেলার সময় হঠাৎ তার বাম চোখে লোহার পেরেক ঢুকে চোখের কর্ণিয়া নস্ট হয়ে যায়।

এতে করে তার ব্রেইনেও আঘাত পড়ে,পরে আলিফ কে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট,ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোখ অপারেশন করে লোহার পেরেকটি অপসারন করা হলেও ওই চোখ দিয়ে সে কোন কিছু দেখতে পায় না।

চিকিৎসকগন বলছেন অতি দ্রুত কর্ণিয়া সংযোজন করা নাহলে অপর চোখটিও নস্ট হয়ে যেতে পারে। তবে,চিকিৎসা ব্যয় বাবদ ৬-৭ লক্ষ টাকা প্রয়োজন যা আলিফের অসহায় পিতার পক্ষে এতো টাকা ব্যয় বহন করা দু:রহ ব্যাপার।

শিশু আলিফের পিতা একজন জুট মিল শ্রমিক। তিনি খুলনা খালিশপুরস্থ একটি জুট মিলে কাজ করতেন কোন কারণ বশতঃ মিলটি বন্ধ থাকায় আয়-উপার্জনের একটি মাত্র অবলম্বন হারিয়ে অভাবগ্রস্থ হয়ে পড়েছেন। আকরাম সরদারের দুই ছেলে, আলিফ জ্যেষ্ঠপুত্র। ছেলের চিকিৎসার জন্য দেশ-বিদেশে সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠাবার ঠিকানাঃ-মোঃ আকরাম সরদার, গ্রামঃ বলফিন্ড, বেনাপোল, যশোর মোবাইলঃ-০১৭৭৭৯০৪৫৮৯,(বিকাশ) এবং ব্যাংক একাউন্ট নং- ০২০০০১৩০১৩৫৪৯। অগ্রনী ব্যাংক লিঃ,স্যার ইকবাল রোড,কর্পোরেট শাখা,খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST