সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

‘বি প্যারেন্টস’ ও ‘পর্দাপ্রথার গোঁড়ার কথা’ বইয়ের মোড়ক উন্মোচনঃ

Reporter Name / ২৯৩৬ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ পূর্বাহ্ণ

 গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা তওহীদ প্রকাশন থেকে প্রকাশিত ‘বি প্যারেন্টস’ ও ‘পর্দাপ্রথার গোঁড়ার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তওহীদ প্রকাশনের স্বত্বাধিকারী এস এম সামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলা গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইদুটির মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, নারী ও শিশু বিষয়ক জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘বি প্যারেন্টস’ বইয়ের লেখিকা আপন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট মনোবিজ্ঞানীয় ডা. সুলতানা রাজিয়া, ‘পর্দাপ্রথার গোঁড়ার কথা’ বইয়ের লেখক রাকিব আল হাসান, কথা সাহিত্যিক ইলা ইয়াসমিন, সাবেক সচিব জাফর আহমেদ, কবি ও সাহিত্যিক রিয়াদুল হাসান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ওবায়দুল হক বাদল, দৈনিক বজ্রশক্তির নির্বাহী সম্পাদক শফিকুল আলম ওখবাহসহ কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST