সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর সম্মাননা পেলেন সাংবাদিক শামীম তালুকদার

Reporter Name / ২৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ

। নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর যৌথ আয়োজনে ১৯ জানুয়ারি মালনী জ্যোৎস্না রানী পাঠাগারে পরিচিতি সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি জেলা শাখার সভাপতি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য দেব শংকর সাহা রায় এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর নিবার্হী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় ৫১ জনকে মানবাধিকার সম্মাননা স্মারক দেন।এর মধ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রেসক্লাবের নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক শামীম তালুকদার কে সম্মাননা স্মারক হাতে তুলে দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবা রহমান খান শেফালী। এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি শাহানাজ পারভীন, পূর্বধলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি প্রমুখ। সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতির কথা জানতে চাইলে শামীম তালুকদার বলেন, “বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর যৌথ উদ্যোগে আমাকে সম্মাননা স্মারক দেওয়ায় আনন্দিত ও গর্বিত। উভয় সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করছি এবং আশেপাশে মানবাধিকার লঙ্ঘন কোন কাজ হতে দিবো না, সাধ্যমত বিপদে-আপদে মানুষের পাশে থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST