সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের গাজীপুরে দিনব্যাপী আনন্দ ভ্রমণ।

Reporter Name / ৮৯২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:১০ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাংবাদিকদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে গাজীপুরের একটি রিসোর্টে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠিত হয়েছে। (২৭’শে জুন ২০২৫) শুক্রবার, বাংলাদেশ সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক, কবি ও সংগঠক ইউনুস উদ্দিন আহমেদের আমন্ত্রণে এই ভ্রমণের আয়োজন করা হয়। প্রাকৃতিক সবুজে ঘেরা রিসোর্টের মনোরম পরিবেশে দিনটি কাটান সাংবাদিকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ছবি তোলার মধ্যে দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজ এবং রিসোর্টের ভেতরে ও আশপাশে ঘোরাফেরার আয়োজন করা হয়। আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। প্রতিদিন নানা ঝুঁকি এবং চাপের মধ্যে কাজ করতে হয়। মাঝে মধ্যে এমন আনন্দ ভ্রমণ মানসিক চাপ দূর করে এবং কাজের গতি ফিরিয়ে আনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হাকিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি শফিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আল আমিন, প্রচার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সদস্য আব্দুর রশিদ, লুৎফর বারী, নুরুল হুদাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজিজুল হাকিম বলেন, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন সাংবাদিকদের অধিকার এবং পেশাগত মান উন্নয়নে কাজ করছে। একঘেয়েমি দূর করে সবাইকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিতে আমরা ভবিষ্যতেও এ ধরনের আনন্দ ভ্রমণের আয়োজন করব। দিনব্যাপী এই আনন্দ ভ্রমণে গান, কবিতা আবৃত্তি এবং বিনোদনমূলক আড্ডা অনুষ্ঠানের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। সাংবাদিকরা জানান, শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেয়ে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো তাদের কর্মস্পৃহা বাড়াবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত জীবনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এ ধরনের ভ্রমণ অত্যন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST