মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আলাউদ্দিনের বাসায়,অস্ত্র-গুলি উদ্ধার

Reporter Name / ৪২২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালির শহীদ হাসান আলী লেনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতরাত ভোর ৪টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে তল্লাশি চালানো হয়। সেনা সূত্র জানায়, অভিযানের সময় আলাউদ্দিন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও তার দুই ছেলে শাওন ও সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নাজমা বেগম এবং আরেক ছেলে সুমনকেও আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি। এছাড়া আলাউদ্দিন আলার স্ত্রীর শয়নকক্ষ থেকে এক বাক্স বোমার স্প্রিন্টার, তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে। একইসঙ্গে পলাতক আলাউদ্দিন আলাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST