শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনায় প্রতিবছরের মতো এ বছরও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সনাতনী সমাজ পালন করেছেন। নগর পরিক্রমা শ্রী শ্রী ঠাকুর বর্ষস্মরণ দিবসটি উপলক্ষে রবিবার সকালে নেত্রকোনা সনাতনী সমাজ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে উকিলপাড়া ছোট বাজার হতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে ভক্তি ভরে আনন্দে মেতে উঠেছিল সনাতনী ধর্মালম্বীরা, নগর পরিক্রমা র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী অনুকুল ঠাকুর মন্দির সংলগ্ন সভাস্থল মাঠে শেষ হয়। সদর উপজেলার বারটি ইউনিট এবং একটি পৌরসভাসহ তেরটি ইউনিট থেকে আলাদা আলাদা ব্যানারে শ্রী শ্রী অনুকূল ঠাকুর সনাতনী ধর্মালম্বীরা শত কোটি ভক্তিভাবে মন্দির প্রাঙ্গণে স্থলে উপস্থিত হন। সনাতনী সমাজের ভক্তবৃন্দরা জয় শ্রী শ্রী অনুকূল জয় শ্রী শ্রী অনুকূল স্লোগানে স্লোগানে উকিলপাড়ায় একটি আনন্দক্ষন পরিবেশে সৃষ্টি হয়। পৌরসভার উকিলপাড়া সংলগ্ন মন্দিরস্থল মাঠে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ -খ্রিষ্টান ফ্রন্ট বাবু শ্যামল ভৌমিক, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখা বাবু সতেন্দ্র পাল এর সভাপতিত্বে শ্রী শ্রী অনুকুল ঠাকুর ১৩৮ তম বর্ষ স্মরণ আবির্ভাব নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়।