মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় এ টি এম আজহা রুল ইসলামের মুক্তির দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Reporter Name / ৮৭৪ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, নেত্রকোণা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহা রুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় নেত্রকোণা কালেক্টরেট মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।এছাড়াও এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন সাইফুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন , জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া,নেত্রকোণা পৌর জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, কলমাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন,” বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্র – জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে অবৈধ গদি ছেড়ে পলায়ন করেছে। এরপর স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারের কারাগারে বন্দী বিরোধী মতের অনেক নেতৃবৃন্দ ছাড়া পেলেও সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় আটক এ টি এম আজহা রুল ইসলাম ছাড়া পাননি।তিনি সম্পূর্ণ নির্দোষ। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে সাজা দেয়া হয়েছে। আমরা বর্তমান সরকার এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অনতি বিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করছি। আমাদের প্রিয় নেতা এ টি এম আজহা রুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” সমাবেশ শেষে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপস্থিত জনতা এ টি এম আজহা রুল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ করে নেত্রকোণা সদর উপজেলা মাঠে এসে মিছিল শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST