রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত Logo জন্মের ঘণ্টা না পেরোতেই শিশু বিক্রি? নওয়াপাড়া রিজিয়া ক্লিনিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় পিকনিক -২০২৬ অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ

মনজুরুল হক, বিশেষ প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের গড়কান্দা ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। নালিতাবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। তিনি বলেন, ‘আগামী কয়েকদিন পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই ষরযন্ত্র করছেন। অনেকেই ভারতের আধিপত্য কায়েমের জন্য আবার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, দেশপ্রেমিক ছাত্রশিবির, আলেম সমাজ বেঁচে থাকতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা বেঁচে থাকতে তাদের সেই এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’ নালিতাবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জকসু ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক ও জবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST