শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সম্মিলিত মানবাধিকার জোট-বাংলাদেশ এর মহাসচিব ও বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রধান আইন উপদেষ্টা,দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমান দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আইনজীবী নিযুক্ত হওয়ায় সাংবাদিক শামীম তালুকদারের নেতৃত্বে সম্মিলিত মানবাধিকার জোট ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোণা জেলা শাখা এবং বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোণা জেলা শাখার দায়িত্ববান সাংবাদিক-মানবাধিকার কর্মীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান । এ সময়ে উপস্থিত ছিলেন সম্মিলিত মানবাধিকার জোট ও বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান এবং বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার। এছাড়াও “সময়ের সাথে প্রতিদিন” পত্রিকা ও আইপি টিভির নির্বাহী সম্পাদক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল হাসান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আটপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ কেন্দুয়া উপজেলার প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় মানবাধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমেই সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এ ধরনের যৌথ উদ্যোগ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST