সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দেশকন্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আনিছুর রহমান আর নেই

Reporter Name / ২৪৩০ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, ব্যুরো চীফ দৈনিক দেশকন্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি মো. আনিছুর রহমান (৫৩) বুধবার রাত ১২টার দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের নিউটাউন জামে মসজিদে প্রথম জানাজা এবং সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর দরগাবাড়ীতে দ্বীতিয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST