মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জের পুরস্কার অর্জন। Logo গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ Logo সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন Logo খানসামার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে প্রিন্সিপাল সাজ্জাদুর গ্রেপ্তার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান  Logo নিখোঁজ সংবাদ Logo খানসামায় দুর্যোগপীড়িতদের সহায়তা, এতিমখানায় অনুদান ও শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ করেন হুইপ Logo নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালায় বন বিভাগের অভিযানে তক্ষক উদ্ধার, আটক এক যুবক

Reporter Name / ২৩৪৩ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১:২৬ অপরাহ্ণ

 সাইদুর রহমান আকাশঃ তালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার অভিযানে একটি তক্ষক উদ্ধার সহ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার(০৭ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি ইউনিট ও সেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলামকাঠী সড়কের কাঠালতলা মোড় সংলগ্ন সড়ক থেকে মোঃ আবুল কালাম আজাদকে একটি তক্ষকসহ আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ মিশনের সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান,সাধারণ সম্পাদক রাশেদুল বিশ^াস সহ বনকর্মীদের সমন্বয়ে গঠিত একটি ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST